ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:৫২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:৫২:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
জুলাই বিপ্লবের যোদ্ধাদের আইনি সুরক্ষা: ‘দায়মুক্তি আইন’ অনুমোদন ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আইনি সুরক্ষা নিশ্চিত করতে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’-এর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এই আইনের ফলে জুলাই-আগস্টের গণআন্দোলনে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।
 
আইন উপদেষ্টা জানান, আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে যেসব মামলা হয়েছে, সেগুলো সরকার দ্রুত প্রত্যাহার করে নেবে এবং এই সংক্রান্ত নতুন কোনো মামলাও গ্রহণ করা হবে না। দেশের কোথাও এ ধরনের কোনো মামলা ঝুলে আছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এর আগে গত ৮ জানুয়ারি অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছিলেন, জুলাই বিপ্লবের যোদ্ধাদের ফ্যাসিস্ট সরকারের দোসরদের হাত থেকে নিরাপদ রাখা এবং তাদের বীরত্বপূর্ণ ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দিতেই এই ‘দায়মুক্তি অধ্যাদেশ’-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে।
 
অধ্যাপক আসিফ নজরুল আরও উল্লেখ করেন, জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করা যোদ্ধাদের এই সুরক্ষা পাওয়া নৈতিক ও আইনি অধিকার। তিনি এই আইনের সাংবিধানিক ভিত্তি তুলে ধরে বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে এ ধরনের দায়মুক্তি আইন প্রণয়নের স্পষ্ট বৈধতা রয়েছে। আন্তর্জাতিক নজির হিসেবে আরব বসন্তসহ বিভিন্ন সফল গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, বিপ্লবীদের সুরক্ষায় এমন আইন বিশ্বজুড়ে স্বীকৃত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।