ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ১০:০৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ১০:০৯:২৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ, সহিংসতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা সংগৃহীত ছবি
 

ইরানে চলমান অস্থিরতা ও সম্ভাব্য সহিংসতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে উল্লেখ করে মার্কিন কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন দেখা দিতে পারে।
 

সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করে। এতে বলা হয়, ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই বাড়ছে এবং সহিংস রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে গ্রেপ্তার, আহতের সংখ্যা বৃদ্ধি, সড়ক ও গণপরিবহণ বন্ধ হয়ে যাওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার ঝুঁকি রয়েছে, যা দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।
 

চলমান সংকটের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে বলেও জানানো হয়েছে। এ অবস্থায় যারা আকাশপথে দেশ ছাড়তে পারছেন না, তাদের স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
 

নির্দেশনায় আরও বলা হয়, ইরানে অবস্থানরত নাগরিকদের ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে হবে এবং যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার ওপর নির্ভর করে কোনো জরুরি পরিকল্পনা না রাখার আহ্বান জানানো হয়েছে।
 

যেসব নাগরিক অবিলম্বে ইরান ছাড়তে অক্ষম, তাদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়া এবং প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী মজুদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্দোলন বা বিক্ষোভ চলমান এলাকাগুলো এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়।
 

সূত্র: সিনহুয়া


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।