ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ইসি’র আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:০৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:০৫:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
ইসি’র আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে বড় ধরনের অগ্রগতি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে কমিশন ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে, যার ফলে তারা নির্বাচনে ফেরার সুযোগ পেলেন। অন্যদিকে, ২৩ জনের আবেদন নামঞ্জুর করা হয়েছে, ৫টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে এবং ১টি আবেদন প্রত্যাহার করা হয়েছে।
 
এদিনের শুনানিতে বেশ কিছু আলোচিত প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে কমিশন। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন বর্তমানে স্থগিত রাখা হয়েছে। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করলেও, যাদের আবেদন নামঞ্জুর হয়েছে তাদের কেউ কেউ রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তবে কমিশন সূত্র জানিয়েছে, নথিপত্র ও আইনি যাচাই-বাছাইয়ের ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
 
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচী অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারির মধ্যে বাকি থাকা মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি সম্পন্ন করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পাওয়ার পরপরই ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।