ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

অনিয়ম হলেই ভোট বন্ধ!

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৯ বার পঠিত
অনিয়ম হলেই ভোট বন্ধ! ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ করার বিষয়ে রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সুনির্দিষ্ট ক্ষমতা ও নির্দেশনা দিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশনায় জানানো হয়, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, কারচুপি বা বলপ্রয়োগের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ভোটগ্রহণ বন্ধ করার বিধান কার্যকর হবে। মূলত নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে এই কঠোর অবস্থান নিয়েছে কমিশন।
 
পরিপত্র অনুযায়ী, প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে কোনো কারণে যদি ভোটগ্রহণ বাধাগ্রস্ত হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তা পুনরায় শুরু করা সম্ভব না হয়, তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর অনুচ্ছেদ ২৫ অনুযায়ী তিনি দ্রুত ভোটগ্রহণ বন্ধ করে দেবেন। এছাড়া যদি কোনো কেন্দ্র থেকে ব্যালট বাক্স জোরপূর্বক ছিনতাই করা হয়, ইচ্ছাকৃতভাবে নষ্ট বা হারিয়ে ফেলা হয় কিংবা ব্যালট বাক্সে এমনভাবে হস্তক্ষেপ করা হয় যেখান থেকে প্রকৃত ফলাফল পাওয়া সম্ভব নয়, তবে সেই কেন্দ্রের ভোট গণনা করা যাবে না। প্রিজাইডিং অফিসার তাৎক্ষণিকভাবে বিষয়টি রিটার্নিং অফিসারকে জানাবেন এবং পরবর্তীতে কমিশনের অনুমোদনে পুনরায় ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে।
 
পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো একটি নির্দিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ হওয়ার পর যদি ওই কেন্দ্রের ভোট ছাড়াই নির্বাচনী এলাকার চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা সম্ভব না হয়, তবেই কমিশন সেখানে পুনঃভোটের নির্দেশ দেবে। এমন পরিস্থিতিতে রিটার্নিং অফিসার নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করবেন এবং ওই কেন্দ্রের সকল ভোটার পুনরায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ, একটি কেন্দ্রের ফলাফলের ওপর যদি পুরো আসনের হার-জিত নির্ভর করে, তবেই সেখানে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এ ছাড়াও কমিশনের হাতে থাকা বিশেষ ক্ষমতা সম্পর্কে পরিপত্রে উল্লেখ করা হয়, আরপিও-র ৯১ অনুচ্ছেদ অনুযায়ী, যদি কমিশনের কাছে মনে হয় যে নির্বাচনে বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন কিংবা বড় ধরনের কোনো অনিয়মের কারণে নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়, তবে কমিশন যেকোনো পর্যায়ে নির্দিষ্ট কেন্দ্র বা সম্পূর্ণ নির্বাচনী এলাকার নির্বাচন স্থগিত বা বন্ধ করে দিতে পারবে। এমনকি প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কোনো কারণে নির্বাচন পরিচালনা অসম্ভব হয়ে পড়লে ইসি পুরো নির্বাচনী প্রক্রিয়া বাতিলের ক্ষমতা রাখে। (সূত্র: নির্বাচন কমিশন)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।