ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৫১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৫১:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
উচ্চশিক্ষার মানোন্নয়নে ঢাকায় বসছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন ছবি: সংগৃহীত
দেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের উচ্চতায় উন্নীত করতে এবং দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক শিক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করার লক্ষে আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক এই মেগা ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে শুরু হতে যাওয়া এই সম্মেলনটি চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
 
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে যুক্তরাজ্য, মালয়েশিয়া, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
 
তিন দিনব্যাপী এই সম্মেলনে মোট আটটি গুরুত্বপূর্ণ সেশনে উচ্চশিক্ষার গুণগত মান, সুশাসন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে দ্বিতীয় দিনের আলোচনায় গুরুত্ব পাবে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’, ডিজিটাল রূপান্তর এবং স্মার্ট লার্নিং ইকোসিস্টেম। এ ছাড়াও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান বৃদ্ধি এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই সম্মেলনে প্রাধান্য পাবে। ১৫ জানুয়ারি সম্মেলনের শেষ দিনে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ বা ঢাকা ঘোষণার মাধ্যমে উচ্চশিক্ষার একটি ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে সম্মেলনটি সমাপ্ত হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।