ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:১৪:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:১৪:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
লক্ষ্মীপুরে এনআইডি সংগ্রহ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আহত ১৩, সদর হাসপাতালে উত্তেজনা সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও স্বাক্ষর সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে চরশাহী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেড়িবাঁধ এলাকায় এই সংঘাত শুরু হয়, যা পরবর্তীতে জেলা সদর হাসপাতাল এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল ও সদর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সৈয়দপুর গ্রামের একটি বাড়িতে জামায়াতে ইসলামীর নারী শাখার উদ্যোগে কোরআন তেলাওয়াত ও একটি ঘরোয়া কর্মসূচির আয়োজন করা হয়। অভিযোগ ওঠেছে, ওই অনুষ্ঠানে জামায়াত নেত্রীরা উপস্থিত নারী ভোটারদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সাদা কাগজে স্বাক্ষর সংগ্রহ করছিলেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে প্রতিবাদ জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামায়াতের সাকিব, এমরান, আব্দুর রহমানসহ ৭ জন এবং বিএনপির আব্দুল ও কামালসহ ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ঘটনার বিষয়ে চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল করিম সুমন দাবি করেন, তাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা বিনা উসকানিতে হামলা চালিয়েছে। অন্যদিকে, লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান শরীফ অভিযোগ করেন, জামায়াত সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহ করে বিধি লঙ্ঘন করছিল, যা প্রতিহত করতে গেলে জামায়াত কর্মীরাই প্রথমে হামলা চালায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে দুই পক্ষই হাসপাতাল এলাকায় মুখোমুখি অবস্থানে থাকায় এবং স্লোগান দেওয়ায় সেখানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।