ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৪:১১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:৫৩:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
গ্যাস বিল নিয়ে প্রতারণার ফাঁদ: গ্রাহকদের সতর্ক করল তিতাস ছবি: সংগৃহীত
গ্যাস বিল পরিশোধের ক্ষেত্রে গ্রাহকদের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জরুরি আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি জানায়, একটি চক্র তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ব্যক্তিগত বিকাশ নম্বরে অর্থ পাঠাতে চাপ দিচ্ছে। এই ধরনের কোনো লেনদেন না করতে এবং বিভ্রান্ত না হতে গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
 
সাম্প্রতিক সময়ে দেখা গেছে, কিছু অসাধু ব্যক্তি তিতাসের নাম ভাঙিয়ে গ্রাহকদের মোবাইল ফোনে কল করছে এবং বকেয়া বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে। তারা গ্রাহকদেরকে ব্যক্তিগত বিকাশ বা মোবাইল ব্যাংকিং নম্বরে টাকা পাঠাতে প্ররোচিত করছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে যে, কোম্পানির কোনো প্রতিনিধি সরাসরি ব্যক্তিগত নম্বরে বিল সংগ্রহ করার এখতিয়ার রাখেন না।
 
গ্রাহকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিতাস জানিয়েছে, গ্যাস বিল পরিশোধের একমাত্র বৈধ মাধ্যম হলো নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত অনলাইন ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস' (MFS) অ্যাপ যেমন— বিকাশ, রকেট, উপায় ও ট্যাপ। কোনো অবস্থাতেই তিতাস গ্যাসের বকেয়া কোনো ব্যক্তিগত নম্বরে পরিশোধযোগ্য নয়। এছাড়া কোনো বিষয়ে সন্দেহ হলে বা বকেয়া নিয়ে অস্পষ্টতা থাকলে গ্রাহকদের সরাসরি সংশ্লিষ্ট রাজস্ব অফিসে যোগাযোগ করতে অথবা দাপ্তরিক টেলিফোন নম্বরে পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।