ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নিট দুর্নীতি ও শিক্ষা সংকট: জেনজি-তে উত্তাল দিল্লি সংসদ ভারতীয় রাজনীতিতে নতুন মোড়: মোদী সরকারের বিরুদ্ধে তরুণের জাগরণ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৬৯ ওমরাহ ভিসায় বড় পরিবর্তন, মেয়াদ বাড়িয়ে ১ বছর করলো সৌদি আরব গায়ানায় ১১৬ আরোহী নিয়ে ফেরিডুবি, জীবিত উদ্ধার ৬৭ ঢাকাসহ ১৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ও কড়া নজরদারি: শিলিগুড়িতে অমিত শাহ বিশ্বজুড়ে মেটার সার্ভারে বড় ধরনের কারিগরি বিপর্যয় ঢাকার ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রী উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা, ভারি বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদীর পানি বাহরাইনে মার্কিন ঘাঁটির জ্বালানি ট্যাংক ও সামরিক স্থাপনায় আঘাতের দাবি সীমান্ত নিরাপত্তায় ঐতিহাসিক সিদ্ধান্ত: মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০১৩ ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামি সতর্কতা কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

রংপুরে কোচিং সেন্টারে ছাত্রী নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ০৯:২৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ০৯:২৭:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯ বার পঠিত
রংপুরে কোচিং সেন্টারে ছাত্রী নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক ছবি সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি কোচিং সেন্টারে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয়দের বিক্ষোভ ও চাপের মুখে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও আইনি সহায়তার জন্য হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৈরাতী হাট এলাকায় ভাড়া করা একটি কক্ষে ‘চ্যালেঞ্জ কোচিং সেন্টার’ নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন রাকিব মিয়া নামে এক ব্যক্তি। তিনি প্রাইভেট পড়ানোর কথা বলে বিভিন্ন শিক্ষার্থীকে সেখানে আসতে উৎসাহিত করতেন। অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রীকে একাধিক দিন অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে একা রেখে ‘ভালো করে পড়ানোর’ অজুহাতে জোরপূর্বক শারীরিক নির্যাতন করা হয়। পরে বিষয়টি প্রকাশ করলে অভিযুক্ত শিক্ষক বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি গোপন রাখতে চাপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
 

ঘটনার কথা জানাজানি হলে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্বজনরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন। বুধবার রাতে বিষয়টি মীমাংসার নামে একটি বৈঠক বসে, যেখানে অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেও তা ‘টাইম পাস’ বলে দাবি করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ শুরু করে।
 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রাকিব মিয়াকে তাদের কাছে হস্তান্তর করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। মিঠাপুকুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি একই কোচিং সেন্টারে অন্য শিক্ষার্থীদের প্রতিও অনুরূপ আচরণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।