ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

চট্টগ্রাম নগরীতে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা, প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৯:৪০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৯:৪০:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
চট্টগ্রাম নগরীতে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ ঘোষণা, প্রবেশে নিষেধাজ্ঞা সংগৃহীত ছবি
 

চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ মোট ৩৩০ জনকে ‘দুষ্কৃতকারী’ হিসেবে চিহ্নিত করে নগরীতে তাদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
 

শনিবার বিকেলে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নাম উল্লেখ রয়েছে। এছাড়া তালিকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের একাধিক সাবেক কাউন্সিলরসহ এমন ব্যক্তিরাও রয়েছেন, যাদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সহিংসতা, হামলা ও গুরুতর অপরাধের অভিযোগে মামলা রয়েছে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরাও এই তালিকায় অন্তর্ভুক্ত। একই সঙ্গে ছাত্র হত্যা মামলার আসামি, নগর ছাত্রলীগের সাবেক নেতা এবং বিভিন্ন সময় আলোচিত চিহ্নিত সন্ত্রাসীদের নামও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত ব্যক্তিরা চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ করতে বা অবস্থান করতে পারবেন না।
 

পুলিশ আরও জানায়, এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।