ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চলতি জানুয়ারিতেই আংশিকভাবে কার্যকর হতে পারে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৮:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
চলতি জানুয়ারিতেই আংশিকভাবে কার্যকর হতে পারে সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল সংগৃহীত ছবি
 

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামো চলতি জানুয়ারি মাস থেকেই আংশিকভাবে চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সীমিত পরিসরে নতুন পে-স্কেল কার্যকর করার সুপারিশ করা হয়েছে, যা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে আগামী ১ জুলাই থেকে।
 

সূত্র জানায়, নতুন বেতন কাঠামোর প্রাথমিক ধাপ বাস্তবায়নের লক্ষ্যে বাজেটেও প্রয়োজনীয় অর্থ সংযোজন করা হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে অতিরিক্ত প্রায় ২২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতাসংক্রান্ত মোট বরাদ্দ দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকায়।
 

সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নীতিগত ও আর্থিক প্রস্তুতি সম্পন্ন রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে করে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন বেতন কাঠামো চূড়ান্ত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সময় ও প্রশাসনিক জটিলতা কমবে।
 

এদিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন পে-কমিশনের প্রতিবেদন বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রতিবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট মহলের ধারণা, চলতি সপ্তাহের মধ্যেই পে-কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।