ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাকৃবিতে তথ্য প্রমাণভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ শহরে উন্নত খাদ্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কৃষি অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় গবেষণা তথ্য উপস্থাপন ও আইনের কঠোর প্রয়োগের তাগিদ দেওয়া হয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১০:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১০:৩৭:১৯ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাকৃবিতে তথ্য প্রমাণভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) "নিরাপদ খাদ্য, সুস্থ মানুষ: ময়মনসিংহ শহরে উন্নত খাদ্য স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে তথ্য-প্রমাণভিত্তিক পদক্ষেপ" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে কৃষি অর্থনীতি বিভাগের উদ্যোগে এ কর্মশালা আয়োজিত হয়।

‎

‎শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা এবং সমসাময়িক বিষয়ে একাডেমিক আলোচনার সুযোগ তৈরির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎

‎কৃষি অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. শামীমা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মাসুম আহমাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) এর পরিচালক অধ্যাপক ড. মো. আবুল হাশেম এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব ফৌজিয়া নাজনীন। এছাড়াও উপস্থিত ছিলেন অনুষদের শিক্ষকমন্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

‎

‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবির। পরে অনুষ্ঠানে মূল উপস্থাপক কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক নিজস্ব গবেষণালব্ধ তথ্য অনুযায়ী বর্তমান খাদ্য স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা প্রদান করেন। এসময় তিনি খাদ্য নিরাপত্তার ঝুঁকি, বিভিন্ন সমস্যা ও এবিষয়ে সমাধান স্বরূপ প্রশিক্ষণ ও নিয়ন্ত্রণ  সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি খাদ্যের পরিচ্ছন্নতা, বিক্রেতার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং খাবার পরিবেশনের পরিবেশের উন্নয়ন ক্রেতাদের আস্থা অর্জনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটিও আলোচনা করেন।

‎

‎তিনি বলেন, গবেষণামূলক উদ্যোগের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বর্তমান জ্ঞান, সচেতনতা ও বাস্তব চর্চার অবস্থা মূল্যায়ন করা এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করা। এর মাধ্যমে জ্ঞান ও চর্চার বিদ্যমান ব্যবধান কমিয়ে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, উন্নত স্বাস্থ্যবিধি এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার পথ সুগম করা।

‎

‎তিনি আরও বলেন,খাদ্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করা শুধু খাদ্য বিক্রেতা বা খাদ্যকর্মীদের দায়িত্ব নয়, বরং এটি একটি সম্মিলিত প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়িত্ব। সরকারি নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর ভূমিকা, খাদ্য ব্যবসায়ীদের সচেতনতা, পর্যাপ্ত অবকাঠামো এবং ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাকৃবি ও ময়মনসিংহ শহরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।

‎

‎পরবর্তীতে গবেষণার বিষয়াবলি নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

‎

‎কর্মশালার বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ক্যাম্পাসে অনেক গবেষণা হলেও সেগুলোর প্রচার ও প্রয়োগের দিকটি অবহেলিত থেকে যায়। ড্রেনের ময়লা তুলে রাখা হয়, ওখান থেকে মাছি খাবারে যায়। তিনি আরও বলেন, মালিকদের আগে ট্রেনিং দিতে হবে, যাতে তারা কর্মীদের শিক্ষিত করতে পারেন এবং হাইজিন বা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারেন। খাদ্য নিরাপত্তার মতো নিরাপদ খাদ্য নিশ্চিত করতেও ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাসুম আহমাদ বলেন, প্রমাণ থাকা সত্ত্বেও বিকল্প জায়গা দিতে না পারায় অনেক দোকান তুলে দেওয়া সম্ভব হচ্ছে না। কেআর মার্কেটের কথা এক্ষেত্রে উল্লেখ করা যায়। উচ্চমূল্য মানেই যে ভালো খাবার এমন ভাবা ভুল। বড় দোকানের খরচ ও কর্মচারীদের কাঠামোর কারণেই সেখানে খাবারের দাম বেশি। আইন ও নিরাপদ খাদ্যের বাস্তব বাস্তবায়ন নিশ্চিত করার তাগিদ দেওয়ার পাশাপাশি কৃষি অনুষদের বন্ধ হয়ে যাওয়া মাসিক কর্মশালাটি পুনরায় চালু করার চেষ্টা করবেন বলে জানান তিনি।

‎


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।