ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া

চবিতে ৪১৬ শিক্ষকের ওবিই প্রশিক্ষণ শুরু, গুরুত্ব পাচ্ছে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি

আইকিউএসির আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালায় অংশ নিচ্ছেন প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের কোর্স শিক্ষক ও পরীক্ষা কমিটির সদস্যরা; শিগগিরই টিএসসি ভবনের কাজ শুরুর ঘোষণা উপাচার্যের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ১০:০১:২৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫ বার পঠিত
চবিতে ৪১৬ শিক্ষকের ওবিই প্রশিক্ষণ শুরু, গুরুত্ব পাচ্ছে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি ছবি: প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম পদ্ধতিতে পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম আরও কার্যকর করতে ৪১৬ শিক্ষকের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের কোর্স শিক্ষক ও পরীক্ষা কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন।


শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর ও ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ‘ওবিই টিচার্স ওরিয়েন্টেশন ট্রেনিং’ শীর্ষক এ কর্মশালা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।


প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪১৬ শিক্ষককে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই দিনে প্রতিদিন দুটি পৃথক ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে পাঠপরিকল্পনা প্রণয়ন, ওবিই কারিকুলামের বিভিন্ন দিক এবং কার্যকর শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এ কার্যক্রম।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা অর্জন হবে শিক্ষার অন্যতম প্রধান অনুষঙ্গ।’


গবেষণার ক্ষেত্রে শিক্ষকদের নিজস্ব উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গবেষণার জন্য শুধু অর্থায়নের অপেক্ষায় না থেকে নিজেদেরও উদ্যোগী হতে হবে। সময় বের করে নতুন সমস্যা চিহ্নিত করতে হবে, গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে এবং সমাধানের পথ খুঁজতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ ও সুযোগ তৈরিতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।


এ সময় উপাচার্য জানান, অল্প সময়ের মধ্যেই বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (টিএসসি) ভবনের কাজ শুরু হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোছাইন, অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।


আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের ওবিইভিত্তিক পাঠদান, পাঠপরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে দক্ষতা বাড়বে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের গুণগত মান উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।