ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ , ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পুতিন-ল্যান্ডাউয়ের সফরে তাজিকিস্তানের কৌশলগত ভারসাম্য তিন বছরে ১০ শতাংশ কমেছে ইলিশ উৎপাদন ৩৪ দেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি, সুবিধা পাবেন কারা? ভারত সফরে নেপালের বড় অর্জন, বাস্তবায়নই এখন চ্যালেঞ্জ কৃষিকে উদ্যোক্তা ও বাজারমুখী করতে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প পতিত স্বৈরাচারকে আর ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের ২ ডিসেম্বর কুষ্টিয়ায় কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন

মক্তব শিক্ষকদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশ ও ইসলামিক অনলাইন মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় ৩০ জন শিক্ষককে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১১-২০২৬ ১০:২৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৬ ১০:২৩:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪০ বার পঠিত
মক্তব শিক্ষকদের দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু ছবি : প্রতিনিধি

সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষা ও দক্ষ শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে বিশেষ কর্মশালা


ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় সবাহী মক্তব শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। মক্তব শিক্ষকদের পাঠদান পদ্ধতির উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক শিক্ষাব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।


প্রশিক্ষণে সহজ পদ্ধতিতে কায়দা ও পবিত্র কোরআন পাঠদান, কার্যকর ক্লাস ব্যবস্থাপনা, আদর্শ শিক্ষকতার গুণাবলি, মক্তবের পরিকল্পনা ও পরিচালনা পদ্ধতি, শিশু মনোবিজ্ঞান এবং পাঠদান কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


প্রশিক্ষণ পরিচালনা করছেন মাওলানা মুস্তাফিজ সালমান। মক্তব শিক্ষকদের যুগোপযোগী, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দিচ্ছেন।


ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশ ও ইসলামিক অনলাইন মাদরাসার যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


আয়োজকদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মক্তব শিক্ষকদের পাঠদান দক্ষতা ও পদ্ধতিগত জ্ঞান বৃদ্ধি পাবে। পাশাপাশি শিশুদের মাঝে সহজ, সুন্দর ও মানসম্মত কোরআন শিক্ষা বিস্তারেও প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।