ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ইসি ভবনে হট্টগোল: মিন্টু-হাসনাত বাদানুবাদে উত্তপ্ত আপিল শুনানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৭:০৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৭:০৮:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
ইসি ভবনে হট্টগোল: মিন্টু-হাসনাত বাদানুবাদে উত্তপ্ত আপিল শুনানি ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের আপিল শুনানি চলাকালে চরম হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনের শুনানির বিরতিতে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু এবং কুমিল্লা-৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মধ্যে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-৩ আসনের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আইনজীবীদের দীর্ঘ আইনি ব্যাখ্যা শেষে কমিশন আধা ঘণ্টার বিরতি ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা কক্ষ ত্যাগ করার পরপরই মঞ্চের সামনে উপস্থিত আইনজীবীরা তর্কে জড়িয়ে পড়েন। এ সময় সেখানে উপস্থিত আব্দুল আউয়াল মিন্টু তার মনোনয়ন বাতিল করতে চাওয়া পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করলে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ তাতে আপত্তি জানান। এতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার একপর্যায়ে আইনজীবীরা মিন্টুকে সরিয়ে নেন এবং তার ছেলে তাবিথ আউয়াল হাসনাতকে শান্ত করার চেষ্টা করেন।
 
বিরতি শেষে পুনরায় শুনানি শুরু হলে হাসনাত আবদুল্লাহ কমিশনের কাছে অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী মিন্টু তাকে লক্ষ্য করে 'অশ্রাব্য গালিগালাজ' ও 'ব্লাডি সিটিজেন' বলে গালি দিয়েছেন এবং বল প্রয়োগের চেষ্টা করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গভীর উদ্বেগ প্রকাশ করে একে 'অনাকাঙ্ক্ষিত' বলে অভিহিত করেন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে কোনো অভিযোগ থাকলে তা নির্বাচনি তদন্ত কমিটির কাছে জমা দেওয়ার পরামর্শ দেন এবং আগামীতে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।