ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

গুমের শিকার পরিবারগুলোর কান্নায় আবেগাপ্লুত তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৬ ০৮:৩৩:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
গুমের শিকার পরিবারগুলোর কান্নায় আবেগাপ্লুত তারেক রহমান সংগৃহীত ছবি
 

বিগত সরকারের আমলে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের হৃদয়বিদারক অভিজ্ঞতা শুনে আবেগ সংবরণ করতে পারেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্বজনহারাদের দীর্ঘদিনের বেদনা ও ন্যায়বিচারের আকুতি তাঁকে গভীরভাবে নাড়া দেয়।
 

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে সরাসরি কথা বলেন তারেক রহমান। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
 

সভায় একে একে পরিবারের সদস্যরা তাদের নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আকুতি তুলে ধরেন। কেউ কেউ জানান, স্বামী বা পিতাকে হারিয়ে কীভাবে বছরের পর বছর অনিশ্চয়তা ও দুঃসহ বাস্তবতার মধ্যে দিন কাটছে। বক্তব্য দিতে গিয়ে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন এবং আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
 

এক ভুক্তভোগীর কন্যা শাফা বলেন, তাঁর বয়স যখন মাত্র দুই মাস, তখন বাবাকে গুম করা হয়। এখন তাঁর বয়স ১৩ বছর হলেও বাবার মুখ দেখার কোনো স্মৃতি নেই। বাবার একটি ছবি হাতে নিয়ে বহু জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাননি বলে তিনি জানান। একইভাবে পারভেজ নামে এক গুম হওয়া ব্যক্তির ছেলে রাতুল বলেন, তাঁর বাবাকে বাবার চাচার সঙ্গে একসঙ্গে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে পরিবারের বিশ্বাস। প্রায় ১৩ বছর ধরে তারা কোনো তথ্য পাননি।
 

ভুক্তভোগী পরিবারগুলোর এসব কান্নাজড়িত বক্তব্য শুনে একপর্যায়ে মঞ্চে বসেই আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি কিছু সময় চোখের জল ধরে রাখতে পারেননি।
 

অনুষ্ঠানে অংশ নেওয়া পরিবারগুলোর সদস্যরা নিখোঁজ স্বজনদের ভাগ্য নির্ধারণ এবং গুমের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সভা শেষে কয়েকজন ভুক্তভোগীকে মঞ্চে ডেকে নিয়ে তারেক রহমান তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের কষ্টের কথা শোনেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।