ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

গাজায় ইসরাইলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার শাহাদাত বরণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৬:৫৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৬:৫৫:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
গাজায় ইসরাইলি হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদার শাহাদাত বরণ হামাসের মুখপাত্র আবু উবাইদা। ছবি: কালের দিগন্ত
গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা শাহাদাত বরণ করেছেন বলে নিশ্চিত করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। এ বিষয়ে আগে থেকেই ইসরাইলি নিরাপত্তা মহলে ধারণা থাকলেও এবার এটি প্রথম সরকারি স্বীকৃতি। তবে আল-কাসসাম ব্রিগেড এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
 
রোববার (৩১ আগস্ট) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বহু বছর ধরে হামাসের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা আবু উবাইদাকে “নরকের তলানিতে পাঠানো হয়েছে, যেখানে ইরান, গাজা, লেবানন ও ইয়েমেনের ধ্বংসপ্রাপ্ত অক্ষশক্তির সদস্যরা রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, গাজায় অভিযান যত এগোবে, আরও হামাস নেতারা একই পরিণতি বরণ করবে।
 
এর আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন, আবু উবাইদাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে তিনি বেঁচে আছেন কিনা তা তখনও নিশ্চিত ছিল না।
 
অন্যদিকে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি ইসরাইলের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ’। সংগঠনটি ফিলিস্তিনিদের সতর্ক করে দিয়ে বলেছে, গুজব ছড়িয়ে জনগণের আস্থা ও ঐক্য দুর্বল করার চেষ্টা চলছে। যদিও সম্ভাব্য সকল সোর্সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবু আল-কাসসাম ব্রিগেড থেকে এখনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি।
 
আসল নাম হুদায়ফা সামির আব্দুল্লাহ আল-খালুত—এই ছদ্মনামের আবু উবাইদা ২০০৪ সাল থেকে আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৬ সালে ইসরাইলি সেনা গিলাদ শালিতকে অপহরণের ঘোষণা দিয়ে তিনি আলোচনায় আসেন এবং গাজা ও আরব বিশ্বে প্রতীকী মুখপাত্রে পরিণত হন। সবসময় মুখোশধারী এই নেতা তার প্রকৃত পরিচয় ও অবস্থান গোপন রেখেছিলেন।
 
শনিবার রাতে গাজা সিটির আল-রিমাল এলাকার একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালানো হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, হামলায় আবু উবাইদাসহ আরও কয়েকজন শাহাদাত বরণ করেন। সৌদি আরবের আল-আরাবিয়া টিভি এক ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পরিবারের সদস্য ও হামাস কর্মকর্তারা লাশ শনাক্ত করেছেন।
 
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে তারা নির্দিষ্ট টার্গেটের ওপর নজরদারি ও নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে। আবু উবাইদার সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল শুক্রবার রাতে, যেখানে তিনি ইসরাইলের সম্ভাব্য স্থল আক্রমণ হলে জিম্মিদেরও ঝুঁকির মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।