ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

আরাকান আর্মির হাতে তিন ফিশিং বোটসহ ১৮ জেলে আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১১:০৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১১:০৯:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
আরাকান আর্মির হাতে তিন ফিশিং বোটসহ ১৮ জেলে আটক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মাছ ধরার সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রোববার (৩১ আগস্ট) সকাল ছয়টার দিকে বাদর হাচা এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নৌযানগুলো মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া পাতনজা ঘাটে রাখা হয়েছে বলে জানা গেছে।
 

আটক ব্যক্তিরা সেন্টমার্টিন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপা এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন—আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব। ফিশিং বোটগুলো স্থানীয় জেলে আবছার, আবু তাহের ও আলমগীর এর মালিকানাধীন।
 

ঘটনার বিষয়টি কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ।
 

প্রসঙ্গত, গেল আগস্ট মাসেই একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মাত্র ২৩ দিনে ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের কাউকেই এখনো মুক্ত করা হয়নি, যা সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জেলেদের মধ্যে আরও উদ্বেগ বাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।