ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

সংঘাতের পথে নয় যুক্তরাষ্ট্র-ইরান: নেপথ্যে আরব দেশগুলোর তৎপরতা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:৫৬:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
সংঘাতের পথে নয় যুক্তরাষ্ট্র-ইরান: নেপথ্যে আরব দেশগুলোর তৎপরতা ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের চলমান যুদ্ধংদেহী মনোভাব ও উত্তেজনা কিছুটা প্রশমিত হতে শুরু করেছে। আরব দেশগুলোর সময়োপযোগী কূটনৈতিক মধ্যস্থতা এবং তেহরানের সাম্প্রতিক কিছু নমনীয় অবস্থানেই মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার পথ থেকে সরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। মূলত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক জ্বালানি সংকটের ঝুঁকি এড়াতে এই দেশগুলো পর্দার আড়ালে ব্যাপক তৎপরতা চালিয়েছে।
 
আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে, উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে স্পষ্টভাবে সতর্ক করেছিল যে, ইরানে যেকোনো ধরনের মার্কিন সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। এ ধরনের সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে পড়বে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে। এই আশঙ্কার কথা ট্রাম্প প্রশাসনকে জানানোর পর যুক্তরাষ্ট্র তার রণকৌশলে পরিবর্তন আনে। পাশাপাশি, ইরান সরকার দেশে চলমান বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও মৃত্যুদণ্ড কার্যকর সাময়িকভাবে স্থগিত রাখায় আলোচনার পথ আরও সুগম হয়েছে। যদিও পেন্টাগন তাদের সামরিক প্রস্তুতি পুরোপুরি গুটিয়ে নেয়নি, তবে মার্কিন কর্মকর্তারা এখন কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের জন্য আরও সময় দিতে আগ্রহী।
(সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।