ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ইসরোতে শতাধিক বিজ্ঞানীর পদত্যাগ: চাকরির ইস্তফা ও অবসরের নিয়মে বড় পরিবর্তন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৭-২০২৬ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৬ ১০:৫৭:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৩ বার পঠিত
ইসরোতে শতাধিক বিজ্ঞানীর পদত্যাগ: চাকরির ইস্তফা ও অবসরের নিয়মে বড় পরিবর্তন ছবি: সংগৃহীত
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা 'ইসরো' থেকে একযোগে শতাধিক বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের পদত্যাগের ঘটনায় নড়েচড়ে বসেছে দেশটির সরকার। জাতীয় গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে এবং জনবল সংকট রুখতে বিজ্ঞানীদের চাকরি ছাড়া বা স্বেচ্ছা অবসরের নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারতের মহাকাশ বিভাগ।

গত ১৪ জুলাই জারি করা এক নির্দেশনায় জানানো হয়েছে, এখন থেকে ইসরোর গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পদত্যাগ বা অবসরের আবেদন আর স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রহণ করা হবে না। মূলত গত কয়েক মাসে বেঙ্গালুরুর ইউআরএসসি এবং তিরুবনন্তপুরমের ভিএসএসসি কেন্দ্র থেকে রেকর্ড সংখ্যক বিজ্ঞানী ও প্রকৌশলী ইস্তফা দেওয়ার পর এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞানী ও প্রকৌশলী পর্যায়ের কোনো কর্মকর্তা চাকরি ছাড়তে চাইলে সংশ্লিষ্ট কেন্দ্রের পরিচালক সরাসরি তা অনুমোদন করতে পারবেন না। আবেদনটি কেন্দ্রের পরিচালকের সুস্পষ্ট সুপারিশসহ দিল্লির মহাকাশ বিভাগে পাঠাতে হবে এবং বিভাগীয় প্রধানরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর মাধ্যমে ২০২০ সালে চালু হওয়া একটি শিথিল প্রশাসনিক নীতি বাতিল করল ভারত সরকার।

ইসরো কর্তৃপক্ষের দাবি, অভিজ্ঞ বিজ্ঞানীদের হঠাৎ প্রস্থান ভারতের বড় বড় মহাকাশ মিশন ও জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পের বাস্তবায়নকে মারাত্মকভাবে ব্যাহত করছে। ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ সুরক্ষায় মেধাবী জনবল ধরে রাখাই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।