ইরানে সীমিত হামলার ভাবনা ট্রাম্পের: পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকিতে সতর্ক উপদেষ্টারা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:১৫:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:১৬:০৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৭ বার পঠিত
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার উপদেষ্টাদের স্পষ্ট জানিয়েছেন, যদি হামলা করতেই হয় তবে তা হতে হবে অত্যন্ত দ্রুত, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং স্বল্পমেয়াদি। কোনোভাবেই মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদি বা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে আগ্রহী নন তিনি। তবে ট্রাম্পের এই 'সীমিত হামলা'র পরিকল্পনার বিপরীতে মার্কিন সামরিক ও কৌশলগত উপদেষ্টারা নানাবিধ ঝুঁকির কথা উল্লেখ করে তাকে সতর্ক করে দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
পেন্টাগন ও গোয়েন্দা কর্মকর্তাদের মতে, একটি ছোট আকারের হামলা ইরান সরকারকে কতটা দুর্বল করতে পারবে, তার কোনো সুনিশ্চিত গ্যারান্টি নেই। বরং এমন পদক্ষেপের ফলে তেহরান কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, যা এই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলবে। একইসাথে, মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ সামরিক উপস্থিতি রয়েছে, তা একটি বড় ধরনের আঞ্চলিক সংঘাত সামাল দেওয়ার জন্য যথেষ্ট কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং পাল্টা আঘাতের আশঙ্কায় ইরানের বিরুদ্ধে চূড়ান্ত কোনো সামরিক সিদ্ধান্ত নিতে এখনো দোটানায় রয়েছে ওয়াশিংটন।
(সূত্র: এনবিসি নিউজ)
(সূত্র: এনবিসি নিউজ)
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।