ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

আদালতের নিষেধাজ্ঞায় জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রা স্থগিত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:৩৮:২৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২ বার পঠিত
আদালতের নিষেধাজ্ঞায় জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রা স্থগিত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।
 

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ, অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চালানো হচ্ছে। এর অংশ হিসেবেই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়, যার প্রধান সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না হওয়ায় দলীয় পদ থেকে অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে সাময়িক বহিষ্কার করা হয় এবং তাঁর পরিবর্তে সংসদ সদস্য হন শেরীফা কাদের।
 

দুদকের অভিযোগ অনুযায়ী, জাতীয় পার্টির নেতৃত্বে আসতে জালিয়াতির পথ গ্রহণ করেন জিএম কাদের এবং পরবর্তী সময়ে পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ সংগ্রহ করেন, যা পরবর্তীতে বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এমনকি ৩০১ সদস্যবিশিষ্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিকে বর্তমানে ৬০০-৬৫০ জনে সম্প্রসারিত করাও পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
 

সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংক হিসাবে প্রায় ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং প্রায় ৮৫ লাখ টাকার একটি জিপ গাড়ির তথ্য রয়েছে। অন্যদিকে, শেরীফা কাদেরের নামে নগদ প্রায় ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। তাঁদের স্থাবর সম্পদের মধ্যে ঢাকায় ফ্ল্যাট এবং লালমনিরহাটে জমি অন্তর্ভুক্ত আছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।