ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ট্রাম্পের সিদ্ধান্তে ভয়াবহ ঝুঁকি! হাফপোস্টের চাঞ্চল্যকর রিপোর্ট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:০৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:০৩:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
ট্রাম্পের সিদ্ধান্তে ভয়াবহ ঝুঁকি! হাফপোস্টের চাঞ্চল্যকর রিপোর্ট ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তগুলো প্রায়ই ভুল ধারণা এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের ওপর ভিত্তি করে গৃহীত—এমন অভিযোগ তুলেছে মার্কিন সংবাদমাধ্যম হাফপোস্ট। পত্রিকাটির মতে, এসব সিদ্ধান্তের ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী মারাত্মক পরিণতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
 
হাফপোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু নীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা থেকে শুরু করে পররাষ্ট্রনীতি—সব ক্ষেত্রেই ট্রাম্পের সিদ্ধান্তগুলোতে সুস্পষ্ট পরিকল্পনার অভাব লক্ষ্য করা গেছে। প্রতিবেদনের শিরোনামে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে—“হয়তো ট্রাম্প সত্যিই একজন বোকা।”
 
উদাহরণ হিসেবে হাফপোস্ট জানায়, ক্ষমতা গ্রহণের মাত্র ১০ দিন পর ট্রাম্প সিয়েরা নেভাদা পর্বতমালার দুটি জলাধার থেকে বিলিয়ন গ্যালন পানি ছেড়ে লস অ্যাঞ্জেলেসের দাবানল সমস্যা সমাধানের চেষ্টা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, “আজ ১.৬ বিলিয়ন গ্যালন এবং আগামী তিন দিনে ৫.২ বিলিয়ন গ্যালন পানি ছাড়া হবে।” কিন্তু বাস্তবে ওই পানি লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়নি। বরং নদীতে বন্যার ঝুঁকি তৈরি হয় এবং স্থানীয় বাসিন্দাদের জীবন হুমকির মুখে পড়ে।
 
পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পানি ব্যবস্থাপকদের দ্রুত হস্তক্ষেপ ও সেনাবাহিনীর সহযোগিতায় পানির প্রবাহ কমানো সম্ভব হয়েছিল। এ বিষয়ে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক সিনেটর অ্যালেক্স প্যাডিলা মন্তব্য করেন, এটি ছিল “একটি বিপজ্জনক প্রচারণার স্টান্ট।” প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমন অচিন্তিত সিদ্ধান্ত বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।