ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

ইউনূস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন

প্রেস ব্রিফিং
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৫২:৫৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
ইউনূস: ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।ছবি কৃতজ্ঞতা: বাসস
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই এবং এ নির্বাচনের পরিবেশ হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর।
 
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
প্রেস সচিবের ভাষ্যে, প্রধান উপদেষ্টা মনে করেন নির্বাচনের বিকল্প চিন্তা জাতির জন্য মারাত্মক ঝুঁকি ডেকে আনতে পারে। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন। তিনি পুনর্ব্যক্ত করেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হিসেবে চিহ্নিত হবে।
 
বৈঠকে জুলাই সনদ চূড়ান্তকরণ প্রসঙ্গে রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত উপস্থাপন করে। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।
 
সভা শেষে প্রেস সচিব জানান, বৈঠকগুলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দলগুলো নির্বাচনী উদ্বেগ ও প্রত্যাশা প্রকাশ করেছে। পাশাপাশি সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতেও গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় উৎসবকে ঘিরে কেউ যাতে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
 
এ ছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের চিকিৎসা প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। প্রেস সচিব জানান, তাঁর জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রয়োজন হলে তাঁকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।