ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

আবারও হ্যাকড ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৪৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৪৩:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
আবারও হ্যাকড ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ ছবি সংগৃহীত

বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজ দ্বিতীয়বারের মতো হ্যাকড হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ২৮ মিনিটের দিকে হ্যাকার গ্রুপ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে বলে জানা গেছে।

হ্যাকাররা পেজে একাধিক পোস্ট দিয়ে ব্যঙ্গাত্মক বার্তা ছড়ায়। একটি পোস্টে লেখা হয়, “হ্যালো, ডিয়ার ইসলামী ব্যাংক, সো কল্ড এক্সপার্ট”—এর সঙ্গে যোগ করা হয় ইমোজি। আরেক পোস্টে শুধু লেখা হয়, “পেজ হ্যাকড?”। এছাড়া দীর্ঘ এক বার্তায় তারা দাবি করে, অনলাইনে কেউই সম্পূর্ণ নিরাপদ নয় এবং বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন থাকলেও হ্যাক প্রতিরোধ করা সম্ভব নয়। নিজেদের পরিচয় MS 470X হিসেবে উল্লেখ করে হ্যাকাররা বলে, তারা ক্ষতি নয় বরং সচেতনতা বাড়াতে এ ধরনের কাজ করছে।

এর আগে শুক্রবার ভোরে প্রথমবার ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হয়েছিল। তবে প্রায় ১২ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ব্যাংকের জনসংযোগ বিভাগ জানায়, তারা পেজটির নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পরই আবারও একই গ্রুপের হাতে পেজটি নিয়ন্ত্রণ হারায় প্রতিষ্ঠানটি।

ঘটনাটি নিয়ে ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা অনলাইন সাইবার সুরক্ষার দুর্বল দিকগুলো আরও স্পষ্ট করে তুলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।