ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৪৬:১৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও এনসিপি’র সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে পৃথক বৈঠকে বসছেন। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই আলোচনাগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
 
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ জানান, বৈঠকের সূচি অনুযায়ী বিকাল সাড়ে চারটায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে সাতটায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে। শুরুতে বিএনপির বৈঠক বিকাল তিনটায় হওয়ার কথা ছিল, তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে সময় পরিবর্তন করে পরে নির্ধারণ করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিবর্তনের অনুরোধ জানান।
 
বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী প্রক্রিয়া এবং সাম্প্রতিক সহিংসতা নিয়ে আলোচনা হতে পারে। শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং এ ঘটনায় সেনা ও পুলিশের হস্তক্ষেপের সময় গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার পর রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। এ পরিস্থিতিতে শনিবার অন্তর্বর্তী সরকারের বৈঠকে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
অন্যদিকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে তারা বৈঠকে অংশ নেবেন। আর জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, তাদের দলকেও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আলোচনায় সমসাময়িক রাজনৈতিক ইস্যু উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
 
এই ধারাবাহিক আলোচনাগুলোকে রাজনৈতিক সংকট সমাধান ও নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।