ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল ছবি সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। তালেবান সরকারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ১,৪১১ জন নিহত এবং আরও ৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকা পড়া নিখোঁজদের খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

গত রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে স্থানীয় সময় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। প্রাথমিক কম্পনের পর আরও তিন দফা আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কুনারের কয়েকটি গ্রাম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।
 

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভূমিকম্পে প্রায় ৫ হাজার ৪০০টির বেশি বাড়ি ধসে পড়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবক এবং মানবিক সহায়তা সংস্থাগুলো খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানোর চেষ্টা চালালেও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
 

দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ-এর প্রধান ইব্রাহিম আহমেদ জানান, কিছু এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। ভৌগোলিক দুর্বলতা, ভূমিধস ও অবকাঠামোর অভাবের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।