ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

পাকিস্তানে তিন সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত, কোয়েটায় রাজনৈতিক সমাবেশে রক্তপাত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৪৮:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
পাকিস্তানে তিন সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত, কোয়েটায় রাজনৈতিক সমাবেশে রক্তপাত বোমা বিস্ফোরণের পর কোয়েটার ওই এলাকায় নিরাপত্তা জোরালো করা হয়েছে। সংগৃহীত ছবি

পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক সন্ত্রাসী হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কোয়েটায় এক রাজনৈতিক সমাবেশে বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এ ঘটনাগুলো ঘটে।
 

কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বালুচিস্তান ন্যাশনাল পার্টি-মেনগাল (বিএনপি-এম) প্রতিষ্ঠাতা আতাউল্লাহ মেনগালের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বের হওয়ার সময় পার্কিং এলাকায় বিস্ফোরণ ঘটে। সরকারি কর্মকর্তা হামজা শফাৎ জানিয়েছেন, এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে পুলিশ। বিএনপি-এম নেতা সাজিদ তারিন জানিয়েছেন, নিহতদের মধ্যে তাদের দলীয় কর্মীও রয়েছেন।
 

অন্যদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের হামলায় ছয় সেনা নিহত হয়েছেন। এএফপি জানায়, ওই ঘটনার আগে এবং পরে টানা চার দিনের সেনা অভিযানে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া বালুচিস্তানের ইরান সীমান্তবর্তী এলাকায় আরেক হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে, তবে এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।