ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

চবি ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষ, ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগে কাঁদলেন উপ-উপাচার্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৫ ১১:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৫ ১১:৫৫:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
চবি ক্যাম্পাসে ভয়াবহ সংঘর্ষ, ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে অভিযোগে কাঁদলেন উপ-উপাচার্য ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর সংঘর্ষের ঘটনায় প্রশাসনের অসহায়ত্ব প্রকাশ করে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের বড় বড় ক্যাডাররা হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
 
রোববার বিকেলে চবির মেডিকেল সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে কান্নারত অবস্থায় তিনি বলেন, “আমাদের শিক্ষক ও ছাত্রদের তারা মেরেছে। আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না। চট্টগ্রাম মেডিকেলে পাঁচ শতাধিক আহত শিক্ষার্থী ভর্তি হয়েছে।” তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সিওসি, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি। দুই ঘণ্টা পেরিয়ে গেছে, এখনো কেউ আসেনি।”
 
সংঘর্ষের সূত্রপাত হয় শনিবার রাতে, যখন স্থানীয় একটি বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করে। এরপর শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশ ও হেলমেট পরা হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে জখম করেছে শিক্ষার্থীদের। এমনকি বাসা ও মেসে ঢুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আহত এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে।
 
সংঘর্ষে চবির উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান এবং প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় শিক্ষার্থীদের ক্ষোভ আরও বেড়ে যায়। বিকেল ৪টার দিকে পুলিশ, র‌্যাব ও বিজিবি আসলেও শিক্ষার্থীরা স্লোগান দিয়ে প্রতিবাদ জানায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।