ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ২৭টি বাস আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১২:১২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১২:১২:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ২৭টি বাস আটক ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানী পরিবহনের এক বাস হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিবহনটির ২৭টি বাস আটক করেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী শিক্ষার্থী হালিমা খাতুন বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। সহপাঠীদের অভিযোগ, বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের পাকিজা এলাকা থেকে রাজধানী পরিবহনের একটি বাসে ওঠার সময় হেলপার তাকে নামতে বলেন। হালিমা বিশ্ববিদ্যালয়ে নামার কথা জানালে হেলপার ক্ষুব্ধ হয়ে চলন্ত বাস থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে।
 
প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
 
ভুক্তভোগী হালিমা খাতুন জানান,
“সন্ধ্যায় টিউশনি শেষে পাকিজা থেকে বাসে উঠতে গেলে হেলপার আমাকে উঠতে দেয়নি। পরে জোর করে উঠতে চাইলে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমি মারাত্মক আহত হই।”
 
ঘটনার বিষয়ে আটক বাসের চালক মো. জুয়েল বলেন,
“আমাদের এক হেলপার নাকি একজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ২৭টি বাস আটকে রেখেছেন। শুনেছি মালিকপক্ষ আগামীকাল দুপুরে আসবেন।”
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন,
“এটি অত্যন্ত অমানবিক ও নিন্দনীয় ঘটনা। বাস মালিকদের সঙ্গে কথা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বৈঠক হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।