ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

বান্দরবানের দুর্গম পাহাড়ে বম পার্টির গোপন ঘাঁটিতে সেনা অভিযান, উদ্ধার অস্ত্রসামগ্রী ও সরঞ্জাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
বান্দরবানের দুর্গম পাহাড়ে বম পার্টির গোপন ঘাঁটিতে সেনা অভিযান, উদ্ধার অস্ত্রসামগ্রী ও সরঞ্জাম

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন বম পার্টির (তথাকথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দীর্ঘ প্রস্তুতির পর সেনারা এ অভিযান চালায় এবং সংগঠনটির একটি প্রশিক্ষণকেন্দ্র চিহ্নিত করে ব্যাপক তল্লাশি পরিচালনা করে।
 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত পুরো এক মাস বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময়ে সেনারা সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় অবস্থিত কেএনএর প্রশিক্ষণ ঘাঁটি দখল করে এবং সেখান থেকে কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, সামরিক বেল্ট, কার্তুজ বেল্ট, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেলসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করে। এছাড়া অভিযানকালে ঘাঁটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং অন্যান্য স্থাপনাও নিয়ন্ত্রণে নেয় সেনারা।
 

আইএসপিআর আরও জানায়, দেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতেও এ ধরনের সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।