ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:৩৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:৩৮:৩৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক ছবি: সংগৃহীত
আফগানিস্তানে ভয়াবহতার রেশ না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার বিকেল ৪টা ৫৯ মিনিটে রিখটার স্কেলে ৫.২ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের প্রভাব পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানায়, তাদের হিসাব অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ এবং কেন্দ্র আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এর আগে রবিবার আঘাত হানা ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৪১১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৩ হাজার ১২৪ জন। কুনার প্রদেশে ধ্বংস হয়েছে পাঁচ হাজার ৪০০টির বেশি বাড়ি, যার মধ্যে গাজীবাদ গ্রাম প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত।

স্থানীয় বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে হারিয়েছেন। তার ভাষ্য, “এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন। ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়েছে, তবুও কোনো সাহায্য পৌঁছায়নি।”

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, ভূমিকম্পে আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায় ৩৯ হাজার বর্গকিলোমিটার গম চাষ ক্ষতিগ্রস্ত হয়ে ৩ লাখ ৪৯ হাজার টন ফসল হুমকির মুখে। পশুপালন খাতেও ক্ষতি হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে রয়েছে ১.৩৮ মিলিয়ন গবাদি পশু।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল ৮ কিলোমিটার।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।