ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

বিতর্কে জাভেদ আখতার: পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ০১:৪৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ০১:৪৪:৫৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
বিতর্কে জাভেদ আখতার: পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ ছবি: সংগৃহীত
ভারতের খ্যাতনামা উর্দু ও হিন্দি কবি, গীতিকার এবং লেখক জাভেদ আখতারের অনুষ্ঠান বাতিল করেছে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একাডেমির সদস্য-সম্পাদক নুজহাত জয়নাব সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এ সিদ্ধান্তকে ঘিরে পশ্চিমবঙ্গসহ সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
 
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাই চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় শিল্পীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের উর্দু ও হিন্দিভাষী আলেম-ওলামারা এ আয়োজনের বিরোধিতা করেন। মুসলিম সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের কলকাতা শাখার দায়িত্বপ্রাপ্ত জিল্লুর রহমান আরিফ এবং ইমামে ইদাইন কারি ফজলুর রহমান এই দাবি উত্থাপনে অগ্রণী ভূমিকা রাখেন।
 
পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, জাভেদ আখতার বড় শিল্পী হলেও ইসলামি শরিয়া ও আল্লাহকে ব্যঙ্গ করার অভিযোগে তাঁর অনুষ্ঠান গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “উর্দু একাডেমি সরকারি সংস্থা এবং উর্দু ভাষার সঙ্গে মুসলিম সমাজের নিবিড় সম্পর্ক রয়েছে। ৯৫ শতাংশ উর্দুভাষী মুসলিমদের ভাবাবেগে আঘাত করার অধিকার কারও নেই।”
 
তিনি আরও দাবি করেন, এ বিষয়ে একাডেমির ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্যসভার এমপি নাদিমুল হককে অনুরোধ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অনুষ্ঠান বাতিল হয়।
 
ঘটনাটি নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্কও ছড়িয়েছে। মুসলিম সমাজের একাংশ মনে করছে, অনুষ্ঠান অনুমোদন দেওয়া উচিত ছিল। অন্যদিকে হিন্দুত্ববাদী গোষ্ঠী অভিযোগ করেছে, মমতার আমলে উগ্র ইসলামপন্থীরা সংস্কৃতি ও ভাষার অঙ্গনকে নিয়ন্ত্রণ করছে। বিজেপি-সমর্থক পঙ্কজ চৌধুরী বলেছেন, “তসলিমা নাসরিনকে সিপিআইএম আমলে যেভাবে রাজ্য ছাড়তে হয়েছিল, এবার মমতার আমলে জাভেদ আখতারকে ঢুকতে দেওয়া হলো না।”
 
জাভেদ আখতার প্রতিক্রিয়ায় বলেন, “হিন্দু সমাজের একাংশ আমাকে উগ্র মুসলমান ভেবে পাকিস্তানে যেতে বলে, আবার মুসলমান সমাজের একাংশ আমাকে ইসলামবিরোধী ভেবে হিন্দু নাম নিতে বলে। মনে হয়, সম্ভবত আমার চিন্তাভাবনাই সঠিক পথে আছে।”
 
পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি অনুষ্ঠানটির নতুন তারিখ ঘোষণা করবে কি না, তা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।