ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

হজযাত্রী পরিবহনে জাহাজ পরিকল্পনা ব্যর্থ, ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে সরকারের উদ্যোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১১:৩৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১১:৪৩:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
হজযাত্রী পরিবহনে জাহাজ পরিকল্পনা ব্যর্থ, ওয়াক্ফ সম্পত্তি উদ্ধারে সরকারের উদ্যোগ ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই হজযাত্রীদের ব্যয় কমাতে জাহাজে পরিবহনের পরিকল্পনা করা হলেও সেটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, কোনো বড় জাহাজ কোম্পানি এগিয়ে না আসায় উদ্যোগটি থেমে গেছে। তার মতে, জাহাজে যাত্রী পাঠানো সম্ভব হলে খরচ প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো যেত।
 
রোববার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের লক্ষ্য ছিল খরচ সাশ্রয়ের পাশাপাশি হজযাত্রীদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি করা। তবে পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় তা আর সম্ভব হয়নি।
 
এদিন তিনি দেশের ওয়াক্ফ সম্পত্তি বেদখল নিয়ে কথা বলেন। তার তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৫৭ হাজার ৪০০ একর ওয়াক্ফ সম্পত্তি বর্তমানে বেদখলে রয়েছে। এগুলো উদ্ধার করে শিক্ষা, স্বাস্থ্য, মসজিদ-মাদরাসা উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে সরকার। এজন্য ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা, স্বচ্ছ ভাড়া ও ইজারা প্রক্রিয়া এবং অবৈধ দখলমুক্ত করার পদক্ষেপ জোরদার করা হচ্ছে।
 
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণ প্রসঙ্গেও তিনি বক্তব্য দেন। উপদেষ্টা জানান, এ বিষয়ে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি শান্তি-সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সেখানে নতুন করে কোনো মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই।
 
ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি না করতে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, ধর্মীয় সম্প্রীতি ও শান্তি রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।