ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:২৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:২৮:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের টিয়ারশেল, ধাওয়া-পাল্টা ধাওয়া ছবি সংগৃহীত

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর আগে শিক্ষকরা সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

রোববার (১২ অক্টোবর) সকালে সারাদেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় প্রেসক্লাব এলাকায় জড়ো হন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে চার দফা দাবিতে কর্মসূচি শুরু করেন। মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ঈদ বোনাস ৭৫ শতাংশে উন্নীত করা এবং দ্রুত প্রজ্ঞাপন জারি করা।

সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হয়। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে বলেন, বাস্তবতার সঙ্গে এই পরিমাণের কোনো সামঞ্জস্য নেই। তারা জানান, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ২০ শতাংশ হারে বাড়ি ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, কিন্তু প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষকরা সতর্ক করে বলেন, দাবি না মানা হলে অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা ক্লাস বর্জনের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।