ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কলকাতা বিমানবন্দরে নামাজ নিয়ে উত্তেজনা: ১৪৪ ধারা জারি কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

ইসরায়েলি জিম্মি বিনিময়ে ১৭শ’র বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তি, শান্তি প্রক্রিয়ায় নতুন গতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ১০:৪১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ১০:৪১:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
ইসরায়েলি জিম্মি বিনিময়ে ১৭শ’র বেশি ফিলিস্তিনি বন্দি মুক্তি, শান্তি প্রক্রিয়ায় নতুন গতি ছবি সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলি জিম্মিদের মুক্তির পর ১৭শ’র বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তেল-আবিব। এর মধ্যে গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিও রয়েছেন। হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলে, এর প্রতিদানে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্তদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালে ভিড় করেন অসংখ্য মানুষ। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে কেউ কেউ আবেগে ভেসে যান, আবার অনেকে কারাগারের নির্যাতনের স্মৃতি স্মরণ করে আতঙ্কিত হয়ে পড়েন। মুক্তিপ্রাপ্তদের দাবি, ইসরায়েলি কারাগারে তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, এখনো যারা বন্দি আছেন, তাদের সুরক্ষার বিষয়টি যেন অগ্রাধিকার পায়।

এদিকে, যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণে তিনি বলেন, “আকাশ শান্ত, বন্দুক নীরব, সাইরেন থেমে গেছে— অবশেষে পবিত্র ভূমিতে শান্তি ফিরে এসেছে।” তিনি এই যুদ্ধবিরতিকে “দীর্ঘ দুঃস্বপ্নের অবসান” বলে উল্লেখ করেন।

তবে ভাষণ চলাকালীন এক পর্যায়ে ‘ফিলিস্তিনের মুক্তি চাই’ লেখা ব্যানার দেখিয়ে প্রতিবাদ জানান সংসদ সদস্য আয়মান ওদেহ। পরে ট্রাম্প মিশরের শারম আল শেখে আয়োজিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে যোগ দেন, যেখানে গাজার ভবিষ্যৎ প্রশাসন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেন। প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজার প্রশাসনে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহী ফিলিস্তিনি কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।