ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নিয়ে বিতর্ক বাজেট নয়, উদ্দেশ্যপ্রণোদিত— আসিফ মাহমুদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:২৫:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নিয়ে বিতর্ক বাজেট নয়, উদ্দেশ্যপ্রণোদিত— আসিফ মাহমুদ ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে কোনো উদ্যোগ নিলেই বাজেট নিয়ে প্রশ্ন তোলা হয়— এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এই বিতর্ক মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত; জুলাইয়ের স্মৃতি ও প্রেরণাকে থামিয়ে দেওয়ার জন্যই একটি মহল এ ধরনের আলোচনা ছড়াচ্ছে।

রোববার (১২ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “ফ্যাসিবাদের সময় আমরা এমন অনেক ভাস্কর্য বা স্থাপনা দেখেছি, যেগুলোর খরচ ছিল কয়েকশ কোটি টাকা পর্যন্ত। তখন কেউ প্রশ্ন তোলে নাই। এখন বলা হচ্ছে, কারণ বিষয়টি ‘জুলাই’ নিয়ে।”

তিনি আরও বলেন, “এটা স্পষ্ট যে, তারা চান না জুলাই নিয়ে কোনো কাজ হোক। শহরে যেন এই স্মৃতি চিহ্নিত না হয়, সেজন্য একটি চাপ সৃষ্টির চেষ্টা চলছে। কিন্তু আমরা জুলাইয়ের প্রেরণা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর।”

স্থানীয় সরকার উপদেষ্টা জানান, ৪৬ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ‘জুলাই স্মৃতিস্তম্ভ’-এর কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, “এটি কেবল একটি স্থাপনা নয়; শহীদদের স্মরণের প্রতীক হিসেবে এর প্রতিটি অংশে ঐতিহাসিক গুরুত্বকে স্থান দেওয়া হয়েছে।”

প্রকল্প সূত্রে জানা যায়, স্মৃতিস্তম্ভে ৯০ ফুট উচ্চতার একটি টাওয়ার থাকবে— যার নিচের ২০ ফুট কংক্রিটের এবং উপরের ৭০ ফুট ব্রোঞ্জ নির্মিত অংশে শহীদদের নাম খচিত থাকবে। এছাড়া, স্থাপনা এলাকায় ২০টি এপিটাফ ও একটি কার্ভ ওয়াল নির্মাণ করা হবে, যেখানে ১৯৪৭, ১৯৫২, ১৯৭১ ও ১৯৯০ সালের ঐতিহাসিক ঘটনাবলি কংক্রিটের ভাস্কর্যে ফুটিয়ে তোলা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।