ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

জনদুর্ভোগের কথা ভেবে ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৩৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৩৬:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
জনদুর্ভোগের কথা ভেবে ময়মনসিংহে বাস ধর্মঘট প্রত্যাহার ছবি সংগৃহীত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে ময়মনসিংহে চলমান বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার (১২ অক্টোবর) রাতে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মুফিদুল আলম বৈঠক শেষে জানান, সোমবার সকাল থেকেই জেলার অভ্যন্তরীণ এবং আন্তজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

এর আগে যাত্রী ও চালক-হেল্পারের মধ্যে বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ রুটসহ পাঁচ জেলার (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ) সঙ্গে বাস যোগাযোগ বন্ধ করে ধর্মঘট পালন করে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।

ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার, যখন ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা আবু রায়হানকে নাজেহাল করার অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এরপর এনসিপি ও মুক্তিযোদ্ধা নেতারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত আমিনুল হক শামীমের মালিকানাধীন ১৬টি বাস বন্ধের দাবি জানান।

পরিস্থিতি সামাল দিতে প্রশাসন সাময়িকভাবে ইউনাইটেড পরিবহনের বাস চলাচল স্থগিত করে। এর প্রতিবাদে মালিক ও শ্রমিক ইউনিয়ন ধর্মঘট ডাকে, যা পরবর্তীতে রবিবার রাতের বৈঠকে প্রত্যাহার করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।