ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করলো বাহরাইন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:১২:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:১২:২৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করলো বাহরাইন

বাহরাইনের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বাহরাইনে দীর্ঘদিন বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন। ৭ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত এসব বৈঠকে তিনি বাংলাদেশ থেকে ডাক্তার, নার্স, শিক্ষক, কেয়ারগিভার, আইটি বিশেষজ্ঞ ও মেডিক্যাল টেকনিশিয়ানসহ দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তাব দেন। এছাড়া তিনি দ্রুত ফ্যামিলি ভিসা চালুর অনুরোধ এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
 

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রী শেখ রাশীদ বিন আব্দুল্লাহ আল খালিফা, শ্রম ও আইন মন্ত্রী ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ এবং বিচার ও ধর্ম মন্ত্রী নাওয়াফ বিন মুহাম্মদ আল মাওয়াদ্দার সঙ্গে পৃথক বৈঠকে ড. আসিফ নজরুল দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতার বিষয় তুলে ধরে শ্রমবাজার বিস্তারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
 

বাহরাইনের মন্ত্রীরা প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে সফরের জন্য ধন্যবাদ জানিয়ে তার প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। মন্ত্রীরা জানান, সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে আলোচনা করে শ্রমবাজার ও ভিসা সংক্রান্ত প্রস্তাবের দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বৈঠকে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারিরাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।