ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা, দায় দিলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৮:৫৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৮:৫৫:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা, দায় দিলেন ট্রাফিক অব্যবস্থাপনাকে ছবি সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে দীর্ঘ যানজটে আটকা পড়ে মোটরসাইকেলে চড়তে বাধ্য হন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) মহাসড়কের চার ও ছয় লেন প্রকল্পের অগ্রগতি দেখতে গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা বলেন, যানজটের মূল কারণ সড়কের অবস্থা নয়, বরং ট্রাফিক অব্যবস্থাপনা।

তিনি বলেন, “হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা, কিন্তু তা যথাযথভাবে হচ্ছে না। রাস্তায় শৃঙ্খলা না থাকায় সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে।”

যানজটে আটকে থাকার অভিজ্ঞতা তুলে ধরে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “আমার মনে হয়েছে, যদি ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক থাকত তাহলে এতটা দুর্ভোগ হতো না। হয়তো আধাঘণ্টা বেশি সময় লাগত, কিন্তু এভাবে স্থবির হয়ে পড়তে হতো না। সমস্যা রাস্তা নয়, বরং মানুষের আচরণ ও হাইওয়ে পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণে ঘাটতি।”

সড়ক উপদেষ্টার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।