ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মাদুরোর তেল-সোনা প্রস্তাব ফিরিয়ে দিল ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৩৪:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
মাদুরোর তেল-সোনা প্রস্তাব ফিরিয়ে দিল ট্রাম্প, জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ রুখতে তেল ও সোনার বড় চুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে ট্রাম্প প্রশাসন এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। কারাকাস এখন জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে সম্ভাব্য সশস্ত্র হামলার আশঙ্কা নিয়ে।
 
মাদুরো প্রস্তাব করেছিলেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল ও সোনার সব প্রকল্পে অংশ নিতে পারবে, বিশেষ চুক্তি পাবে এবং তেলের রপ্তানি চীন থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। এছাড়াও তিনি রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে চলমান জ্বালানি ও খনিজ চুক্তি বাতিল করার প্রস্তাব রেখেছিলেন।
 
তবে নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, গত সপ্তাহে ভেনেজুয়েলার সঙ্গে সমস্ত কূটনৈতিক যোগাযোগ বন্ধ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তারা সতর্ক করেছেন, খুব অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সশস্ত্র হামলার ঝুঁকি তৈরি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।