ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ সব আসামি খালাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৪২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৪৩:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ সব আসামি খালাস ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় দেলোয়ার হোসেন সাঈদীসহ সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, এ মামলায় মোট ১১৪ জনকে আসামি করা হয়েছিল। বিচার চলাকালে ৯ জন মারা যাওয়ায় ১০৫ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত মামলার অন্তত ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। তবে কেউই মামলার অভিযোগের পক্ষে বা আসামিদের বিপক্ষে সাক্ষ্য দেননি। ফলে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সব আসামিকে খালাস দেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিরপরাধ ব্যক্তিদের এ মামলায় জড়ানো হয়েছিল।

রায় ঘোষণার সময় ২৫ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক। পরে তার মরদেহ উদ্ধার করা হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ম্যানহোল থেকে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।