ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ওয়ার্ল্ড ফুড ফোরাম সম্মেলনে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ১০:৩১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ১০:৩১:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ওয়ার্ল্ড ফুড ফোরাম সম্মেলনে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি সংগৃহীত

ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর বৈঠকে অংশ নিতে ইতালির রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টায় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

এর আগে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

সফরসূচি অনুযায়ী ড. ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের আসর চলবে ১৭ অক্টোবর পর্যন্ত, আর ড. ইউনূসের দেশে ফেরার কথা ১৫ অক্টোবর।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।