ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশের গুলিতে আহত তিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৩:৩০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৩:৩০:৪২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, পুলিশের গুলিতে আহত তিন

চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে এক কনসার্ট চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়, এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, হোন্ডা কর্তৃক আয়োজিত কনসার্টে সন্ধ্যার পর জনপ্রিয় ব্যান্ডদল আর্টসেল মঞ্চে উঠলে পরিবেশ ছিল আনন্দমুখর। তবে দুইটি গান পরিবেশনের পর দলটি হঠাৎ গান বন্ধ করলে সামনের সারিতে থাকা কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। এতে উপস্থিত বিএনপি ঘরানার কিছু দর্শকের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়, যা মুহূর্তেই সংঘর্ষে পরিণত হয়।
 

একপর্যায়ে কনসার্টস্থলে ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে নিতে লাঠিচার্জসহ শর্টগান দিয়ে আট রাউন্ড গুলি ছোঁড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে মো. শরিফ (২৩), খুলশি থানার ডেবারপাড় এলাকার শফিকুর রহমানের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, শরিফ গুলিবিদ্ধ অবস্থায় আসে এবং তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
 

খুলশি থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা বলেন, হোন্ডার অনুষ্ঠানে কিছু তরুণ ভাঙচুর শুরু করলে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ ও শর্টগান ছোঁড়ে। পুলিশের ব্যবহৃত অস্ত্র এখন তুলনামূলক কম বিপজ্জনক বলেও জানান তিনি।
 

স্থানীয়দের মতে, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই মূল সংঘর্ষ শুরু হয়। ঘটনার পর থেকে জিইসি মোড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুরো এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।