ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ময়মনসিংহে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০১:১৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০১:১৫:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৫ বার পঠিত
ময়মনসিংহে শ্রমিক-শিক্ষার্থী দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা সংগৃহীত ছবি

ময়মনসিংহে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল থেকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন দূরপাল্লার ও অফিসগামী যাত্রীরা।
 

সকাল থেকে শ্রমিক নেতাদের নির্দেশে ময়মনসিংহসহ আশপাশের জেলা—নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও কিশোরগঞ্জগামী সব রুটে বাস চলাচল বন্ধ থাকে। মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, ইউনাইটেড ও সৌখিন পরিবহনের প্রায় ৩০০টি বাস টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি শ্রমিকরাও কর্মসংকটে পড়েছেন।
 

পরিবহন শ্রমিকরা জানান, শ্রমিক অরুণের গ্রেপ্তার ও ১৬টি বাস জব্দের সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের দাবি, এই সিদ্ধান্ত শ্রমিকদের জীবিকা বিপন্ন করছে। চালকের সহকারী সোহেল রানা বলেন, “বাস বন্ধ থাকলে আমাদের না খেয়ে থাকতে হয়। তবে এবার বাস বন্ধের যৌক্তিক কারণ রয়েছে।”
 

অন্যদিকে, হেনস্তার ঘটনার শিকার বৈষম্যবিরোধী কর্মী আবু রায়হান জানান, প্রশাসন ও শ্রমিক নেতারা দাবি মেনে নেওয়ায় তারা আন্দোলন স্থগিত করেছিলেন। কিন্তু কিছু পরিবহনের বাস না ছাড়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। “যদি দ্রুত সমাধান না হয়, আমরা আবারও কর্মসূচি দেব,” বলেন তিনি।
 

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম জানান, “একটি পক্ষ বিষয়টি অযথা বড় করছে। গতকাল বৈঠকে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হলেও ঢাকার কিছু নেতা তা মানছেন না।” তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিক অরুণের মুক্তির দাবি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
 

এদিকে হঠাৎ এই ধর্মঘটের কারণে ঢাকা ও চার জেলা থেকে ময়মনসিংহগামী যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।