ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, প্রধান সীমান্তপথ বন্ধ ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৫:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৫:৩২:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ, প্রধান সীমান্তপথ বন্ধ ঘোষণা ছবি সংগৃহীত

পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে চলমান সংঘর্ষের জেরে চরমে পৌঁছেছে উত্তেজনা। এর প্রেক্ষিতে রোববার (১২ অক্টোবর) পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে তাদের প্রধান সীমান্তপথগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানি সীমান্ত কর্মকর্তারা জানান, আজ সকাল থেকেই আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান বাণিজ্যিক প্রবেশপথ— তোরখাম ও চামান— সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খান— এই তিনটি ছোট সীমান্তপথও বন্ধ রয়েছে। ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাত্রী চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

তবে আফগান সরকারের পক্ষ থেকে সীমান্ত বন্ধের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে সামরিক টহল বাড়িয়েছে পাকিস্তান।

এর আগে শনিবার রাতভর সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলি চলে পাকিস্তানি সেনা ও তালেবান যোদ্ধাদের মধ্যে। আফগান পক্ষ দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা শুধু জানিয়েছেন, তারা আফগান বাহিনীর ওপর ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছেন এবং হতাহতের ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ উত্তেজনা দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।