ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০২:৪৩:৫৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গঠিত দুই মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে। মামলাগুলো আওয়ামী লীগের দীর্ঘ দিনের শাসনামলে বিরোধী দল ও মতের ব্যক্তিদের গুম এবং নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে করা হয়েছে। উভয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৩ জন বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তা এবং বাকি ৫ জন বেসামরিক নাগরিক।
 

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বুধবার অভিযোগ গ্রহণের পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বেসামরিক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন এবং ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ। সামরিক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল হামিদুল হক।
 

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সংশোধিত আইন অনুযায়ী কোনো আসামি অভিযোগ চলাকালে সরকারি বা সামরিক পদে থাকার সুযোগ পাবেন না। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শাসনামলে বহু মানুষ গুম হন, যাদের মধ্যে অনেকেরই কোনো খোঁজ মেলেনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার ব্যাপক প্রতিবাদের মধ্যে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর গোপন বন্দিশালা থেকে মুক্তি পান বেশ কয়েকজন ভুক্তভোগী, যাদের মধ্যে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আযমী অন্যতম। তাদের অভিযোগের ভিত্তিতেই এই মামলাগুলো দায়ের হয় এবং আজ সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।