ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি

ইউক্রেনের অস্ত্র ক্রয়ে ১২৯ মিলিয়ন ডলারের অডিট ফাঁস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০১:১৬:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০১:১৬:৪৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
ইউক্রেনের অস্ত্র ক্রয়ে ১২৯ মিলিয়ন ডলারের অডিট ফাঁস ছবি: সংগৃহীত
নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ক্রয় সংস্থার অভ্যন্তরীণ অডিটে ১২৯ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচের প্রমাণ মিলেছে। তদন্তে দেখা গেছে, উচ্চ দরদাতাদের সঙ্গে অস্বচ্ছ চুক্তি, বিলম্বিত বা অসম্পূর্ণ অস্ত্র সরবরাহ এবং অগ্রিম অর্থ পরিশোধ করেও অস্ত্র না পাওয়া মূল কারণ।
 
৪৬৫ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়, বহু সংস্কার উদ্যোগের পরও দুর্নীতি এবং অপচয় ইউক্রেনের প্রতিরক্ষা খাতে গভীরভাবে রয়ে গেছে। দেশটি বর্তমানে প্রায় ৬০% অস্ত্র নিজেই উৎপাদন করে, তবু ইউরোপীয় সাহায্যের ওপর নির্ভরশীল। এর মধ্যে রয়েছে ডেনমার্কের ১.৬ বিলিয়ন ডলারের সহায়তা কর্মসূচি।
 
প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, কিছু ব্যয়বহুল চুক্তি গুণগত মান ও দ্রুত সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে তারা এখন মধ্যস্বত্বভোগী বাদ দিয়ে ক্রয় প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে, যাতে অপচয় ও অনিয়ম কমানো যায়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।