ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা জারি, অবরোধ ডাক নিয়ে বিভ্রান্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ১০:১৪:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ১০:১৪:০৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
খাগড়াছড়ি ও গুইমারায় ১৪৪ ধারা জারি, অবরোধ ডাক নিয়ে বিভ্রান্তি ছবি সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে, যার ফলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং একই পরিস্থিতি বিরাজ করছে জেলার গুইমারা উপজেলাতেও। গতকালের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় একাধিক মামলা করার প্রস্তুতি চলছে।

এলাকাজুড়ে যানবাহন ও মানুষের চলাচল সীমিত হয়ে পড়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নজরদারির মধ্যে দূরপাল্লার যানবাহন নির্দিষ্ট সময়ের ব্যবধানে ছাড়ছে, তবে স্বাধীনভাবে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, জুম্ম ছাত্র জনতার নামে একটি ফেসবুক গ্রুপ থেকে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ আহ্বান জানানো হয়েছে। তবে এর আগেও তারা সামাজিক মাধ্যমে অবরোধ ডাক দিয়ে তা প্রত্যাহার করেছিল। ফলে এবারের ঘোষণাকে ঘিরে প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

অন্যদিকে, ধর্ষণ ঘটনার জেরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে মারমা ঐক্য পরিষদ ও মারমা উন্নয়ন সংসদ বিবৃতি দিয়েছে। সংগঠনগুলো অভিযোগ করেছে, জুম্ম ছাত্র জনতার ব্যানার ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল পাহাড়ি জনগণকে অস্থিতিশীলতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে এবং তাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পাশাপাশি হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের প্রতিটি ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

এর আগে রবিবার ১৪৪ ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ ও সংঘর্ষের ঘটনা ঘটে। একই দিন গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে তিনজন নিহত হন এবং এক মেজরসহ ১৩ জন সেনাসদস্য আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

 
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।