ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস

নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৬:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৬:১১:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
নতুন বেতন কাঠামোর রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর (পে-স্কেল) একটি প্রাথমিক রূপরেখা বা ফ্রেমওয়ার্ক তৈরি করে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরবর্তী রাজনৈতিক সরকার এ বিষয়টি ‘সিরিয়াসলি’ বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে।
 
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
অর্থ উপদেষ্টা বলেন, “পে কমিশনের কাজ অত্যন্ত জটিল। তারা স্বাধীনভাবে কাজ করবে—এখানে সরকারের সরাসরি হস্তক্ষেপ নেই। সিভিল সার্ভিস, সামরিক বাহিনী ও অন্যান্য খাতের জন্য আলাদা তিনটি রিপোর্ট তৈরি হচ্ছে। এগুলো পাওয়ার পর সেগুলো মিলিয়ে বা ‘রিকনসাইল’ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, যা সময়সাপেক্ষ।”
 
তিনি জানান, বর্তমান সরকারের মেয়াদে পুরো কাঠামো চূড়ান্ত করা না গেলেও একটি সমন্বিত খসড়া বা রূপরেখা তৈরি করা হবে। “আমরা রিপোর্ট পাওয়ার পর একটি ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ এখানে সবচেয়ে বড় বিষয় হলো অর্থের সংস্থান। বাজেটের ভারসাম্য রাখতে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন ব্যয়ের বিষয়গুলোও দেখতে হয়,” বলেন তিনি।
 
সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরাই প্রথম উদ্যোগ নিয়েছি নতুন বেতন কাঠামোর। আট বছর কোনো অগ্রগতি হয়নি—এখন যখন আমরা কাজ শুরু করেছি, তখন ক্ষোভ দেখানো অযৌক্তিক। ধৈর্য ধরতে হবে। আমরা একটি বাস্তবসম্মত ফ্রেমওয়ার্ক দিতে চাই।”
 
খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের রিপোর্ট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “ওদের রিপোর্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তৈরি, তবে বাংলাদেশ এখনো খাদ্য নিরাপত্তার দিক থেকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। আমরা স্টক বাড়াচ্ছি এবং কৃষকের স্বার্থ রক্ষায় ধান ও চালের দাম কিছুটা বাড়ানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।