ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড়া নিরাপত্তায় স্বাভাবিক যান চলাচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:৪৭:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:৪৯:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড়া নিরাপত্তায় স্বাভাবিক যান চলাচল ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও বাড়তি টহলের কারণে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া কোথাও অপ্রিয় পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 
 

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। তাদের বিশেষ তৎপরতার ফলে সড়কে যান চলাচল নির্বিঘ্ন ছিল। তবে সকালবেলায় যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে।
 

এর আগে বুধবার (১২ নভেম্বর) রাতে টাঙ্গাইলের বাঐখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে। তবে চালক ও যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসায় কেউ হতাহত হননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
 

এছাড়া ভোররাতে একই এলাকায় কিছু দুষ্কৃতকারী টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসন জানিয়েছে, এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়াও মহাসড়কের অন্য কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।